Showing posts with label সানি লিওনি. Show all posts
Showing posts with label সানি লিওনি. Show all posts

Wednesday, March 2, 2016

গল্পকার সানি লিওনি


ছিলেন পর্ন তারকা, হলেন মুম্বাইয়ের খ্যাতিমান অভিনেতা। সানি লিওনির রূপান্তর অনেক গল্পের জন্ম দিয়েছে। এ গল্পের এমনই আকর্ষণ যে প্রতিদিনই সংবাদপত্রের পাতায় তাকে নিয়ে জমছে কোনো না কোনো গল্প। পাঠকেরও আগ্রহের শেষ নেই। এই সানিই এবার সাহিত্যে হানা দিচ্ছেন। লিখতে শুরু করেছেন ছোটগল্প। ভাববেন না যেন, সিনেমায় তার এক চরিত্র এবার গল্প লিখবে। এমনকি সিনেমার জন্যও লিখবেন না তিনি। এমনকি আত্মজীবনী টাইপের লেখাও নয়। গল্প মানে গল্পই। সৃষ্টিশীলতা আর কল্পনার মিশেলে গল্প তৈরি হবে। আপাতত লিখছেন ১৫টা গল্প। সবগুলোই ২০০০ শব্দের। সানির স্বামী ডেনিয়েল ওয়েবার নিশ্চিত করেছেন, খবরটি গুজব নয়।

এর আগে রটেছিল সানি আত্মজীবনী লিখছেন। কিন্তু পরে জানা গেছে সেসব স্রেফ গুজব। একটা প্রকাশনা সংস্থার জন্য লিখছেন সানি। পাঠকরা অনলাইনে পড়তে পারবেন।

নিজের এই নতুন ভূমিকা সম্পর্কে ভীষণই উত্সাহী সানি, জানিয়েছেন তিনি লেখিকা হিসেবে তাঁর ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবেন।

সানির আগমনে এতদিন কপাল পুড়েছে বলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের। এবার গল্পকারদের মাথায় হাত।